নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা)।
পঞ্চম ধাপে গতকাল( ২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পৌর নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোলার চরফ্যাসন পৌরসভায় ত্রিমুখী লড়াইয়ে ১৪৯১৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের এস,এম মোরশেদ।
অন্যান্য দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো.শরীফ হোসেন পেয়েছেন ৭৮১ ও বিএনপি মনোনীত হুমায়ুন কবির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৭। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ও ৭ এবং সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডে আগেই কাউন্সিলর নির্বাচিত হওয়ায় পৌর
নয়টি ওয়ার্ডের সাতটি ওয়ার্ডে গতকালের নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে স্বপন চৌধুরী, ২নং ওয়ার্ডে মো. মফিজ, ৩নং ওয়ার্ডে মতিন মোল্লা, ৪নং ওয়ার্ডে আকতারুল আলম সামু,৫নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ৮ নং ওয়ার্ডে ছিদ্দীকুর রহমান মোক্তাদি ও ৯ নং ওয়ার্ডে মিজানুর রহমান মনজু। সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে ফরিদা পারভীন ও ৭,৮,৯ নং ওয়ার্ডে জাহানারা বেগম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এবারের চরফ্যাসন পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭৫৮৩ জন। প্রদত্ত ভোট প্রায় ৬০%। এর আগে সকাল ৮ টায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকাল ৪টায় শেষ হয়।