নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি হয়েছেন এস এম রায়হান রশিদ এবং সাধারণ সম্পাদক মো. শরীফুল আলম তানভীর (তানভীর শরীফ)।
গত শুক্রবার গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে বরিশাল এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক হিসেবে তাওহীদ আল আজাদ, কোষাধ্যক্ষ ডা. হাসান শাহরিয়ার কল্লোল, ক্রীড়া সম্পাদক মো. হামিদুর রহমানের নাম ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।