চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ
চরফ্যাসনের চরমাদ্রাজে মেম্বার পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর চৌকিদার শোডাউন ও উঠান বৈঠক করেছেন। শুক্রবার সন্ধ্যায় চরমাদ্রাজ ২ নং ওয়ার্ডের মেম্বার পদের প্রার্থী জাহাঙ্গীর আলম সহস্রাধিক ভোটার ও কর্মী সমর্থক নিয়ে স্থানীয় কেরামতগঞ্জ বাজার থেকে শোডাউন শুরু করে ২নং ওয়াডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবু চেয়ারম্যানের বয়েল মিল চত্ত্বরে এসে সমবেত হয়। সেখানে ইউছুফ আলী মাঝির সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম চৌকিদার,শহিদ ডালী, জাহাঙ্গীর, মালেক মাঝি, মো. সুলতান প্রমুখ।

জাহাঙ্গীর চৌকিদারের পক্ষে উঠান বৈঠকে উপস্থিত জনতার একাংশ


মেম্বার পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর চৌকিদার উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে আজকের উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত করায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামী ১১এপ্রিল আমাকে ভোট দিয়ে বিজয়ের মালা পড়ালে আমি আপনাদের খেদমতে নিজকে নিয়োজিত রাখবো।