অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাপ্পা মিয়া (৩০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে আজ শনিবার সকালে তাঁর মরদেহ দেখতে পাওয়া যায়।