মামুন-অর-রশিদ: “বাংলাদেশ পুলিশের আহবান মাস্ক পরে বাইরে যান। মাস্ক পড়ি, সুস্থ জীবন গড়ি। বেড়েছে করোনার সংক্রমন, আমরা হবো আরও সচেতন। ভাই বোনেরা মাস্ক লাগান, করোনা যাবে গোরস্থান” । এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা সচেতনতায় ব্যাপক কর্মসূচী পালন করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ, সচেতনতা র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালন করা হয়। রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এসব কর্মসূচীতে যোগ দেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম।
এসব কর্মসূচী উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন যোগদানের পর আজ (২১ মার্চ) প্রথম বারের মত বাকেরগঞ্জ থানা সফরে এসেছেন। গত ১০ ডিসেম্বর তাকে বরগুনা জেলা পুলিশ থেকে বরিশালে বদলী করা হয়। এসপি মারুফ হোসেন কর্মস্থল বরগুনায় পেশাদারিত্বের সাথে কাজ করে বেশ আলোচিত ও প্রশংসিত ছিলেন। বিশেষ করে দেশময় আলোড়িত রিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় এনে তিনি নিজেকে নিয়ে যান অন্যান্য উচ্চতায়। এছাড়াও তিনি মাদক-সন্ত্রাস অধ্যুষিত বরগুনায় এনেছেন স্বস্তির আবহ। তারই ধারাবাহিকতায় বরিশালে যোগদানের পর থেকে জনতা পুলিশ একিভুত করতে নানা তৎপরতা চালিয়ে প্রশংসায় ভাসছেন এসপি মারুফ হোসেন।