নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): ভোলার চরফ্যাসনে
শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ( এপিসি) প্রকল্প শিশু বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে শিশু আইন এবং বাল্য বিবাহ নিরোধ আইন বিষয়ক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০ টায় কোস্ট ফাউন্ডেশন, চরফ্যাসন ব্যবস্থনা ও প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয় । বাস্তবায়নে ছিলেন কোস্ট ফাউন্ডেশন এবং সহযোগিতায় ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়।

সভায় চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, আরো বক্তৃতা করেন চরফ্যাসন প্রেস ক্লাব সহ-সভাপতি এম.আবু সিদ্দিক, ইয়াছিন আরাফাত, এম.আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মোল্লা, কামরুল সিকদার, চ্যানেল ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু,আমিনুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন কামাল মিয়াজী,নোমান সিকদার,অসোক সাহা,সাহাবুদ্দিন সিকদার,মাইনুদ্দিন জমাদার,মাহবুবুর রহমান নাজমুল, নুরুল্লাহ ভূইয়া, সোহেব চৌধুরী, সেলিম রানা,আকতারুল আলম সুজন,ইলিয়াস হোসাইন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন।