নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদীতে সড়কের পাশের জঙ্গল থেকে অচেতন অবস্থায় হাত-পা বাঁধা অজ্ঞাত যুবককে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার কটকস্থল নামক এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।