নিজস্ব প্রতিবেদক।।  হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারনগাঁয়ে রয়েল রিসোর্ট নামের অভিযাত হোটেল থেকে আটকে রেখেছে সেখানকার যুবলীগ ও ছাত্রলীগের লোকজন। ৩ এপ্রিল শনিবার বিকেলে তাঁকে রয়েল রিসোর্টের একটি রুম থেকে আটক করা হয়। তবে মামুনুল হক দাবী করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।
জানা গেছে, শনিবার বিকেলে মামুনুল হক বিকেলে সোনারগাঁও রয়েল রিসোর্টে আসেন। তখন সঙ্গে একজন নারী ছিল। ওই সময়ে বিষয়টি দেখতে পেরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু সহ ছাত্রলীগের লোকজন উপস্থিত ছিলেন।
তখন মামুনুল হক দাবী করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি তাঁকে নিয়ে ঘুরতে বের হয়েছেন।
এদিকে ভিডিওতে দেখা গেছে, একটি রুমে ছাত্রলীগ ও যুবলীগের লোকজন মামুনুল হককে নানা ভাবে শারীরিক হেনস্থা করে।