ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ঝালকাঠির ভিশন ও এলজি শো-রুম খোলা রাখার দায়ে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ও সরকার নির্ধারিত ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে ঝালকাঠির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেক জানান।

সোমবার সকাল থেকে বিধি নিষেধ না মানায় ভিশন শো-রুমকে ৫ হাজার, এলজি শো-রুমকে ৫ হাজার, মেসার্স শফিকুল ইসলামকে ২ হাজার, দেবনাথ বস্ত্রালয়কে ৩ হাজার, পুজা হার্ডওয়্যারকে ৩ হাজার জরিমানা করেন।

এছাড়া শহরের মাছ বাজার, কাপুড়িয়াপট্টিসহ বিভিন্ন স্থানে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। লকডাউন কার্যকরে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

ঝালকাঠিতে লকডাউনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।