আপডেট নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে এতথ্য জানিয়েছেন। গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে আজ বিকেল পৌনে পাঁচটায় এ খবর জানান তিনি।রোববার গুলশানে তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। দেশনেত্রীর চিকিৎসা শুরু হয়েছে।  আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, তিনি তার ব্যক্তিগত দেশ বরেণ্য চিকিৎসদের তত্বাবধানে রয়েছেন, তিনি ভালো আছেন।

এর আগে সকালে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আইসিডিডিআরবির রিপোর্টে তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।  রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা।