অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়া: গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেপ্তার সবাই হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সহিংস ঘটনার প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে।
এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত নতুন ১১ জনসহ ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।