অনলাইন ডেস্ক::শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আল আমিন ঢালী (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার সৈকত সাহা বলেন, হাসপাতালে নিয়ে আসা হয়; কিন্তু তার আগেই যুবকটির মৃত্যু হয়।ডামুড্যা থানার ওসি মো. জাফর আলী বিশ্বাস বলেন, ওই যুবক আত্মহত্যা করেছে। আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদরে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।