আপডেট নিউজ ডেস্ক: দেশে ফের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১১ হাজার ৫৩ জনে।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।