পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে পাচঁ হাজার টাকা জরিমানা করেছেন পিরোজপুর ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর বাজারের অসিম ষ্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ২ হাজার টাকা,জননী পোলট্রিকে ২ হাজার টাকা ও অতিরিক্ত মূল্যে পর্ণ বিক্রি করায় সিদ্দক কনফেকশনারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দক্ষিন বাজারে খুচরা পর্যায়ে তরমুজের ক্রয় বিক্রয়ের ভাউচারের সঙ্গে বিক্রির মিল আছে কিনা তা পর্যবেক্ষণ করেন।