গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গরীব ও দুঃস্হদের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে। শনিবার ০১ মে দুপুরে গাজীপুর মহানগর বাসন থানার আওতাধীন তেলিপাড়া টিএনটি গেইট সংলগ্নে ১ লা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব কে এম আযম খসরু, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।

জনাব মোঃ কবির আহম্মেদ মন্ডল যুগ্ম আহবায়ক জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর। জনাব আব্দুল জলিল যুগ্ম আহবায়ক জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর। জনাব এড, মোঃ রইজ উদ্দিন, সভাপতি ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতা কর্মী গন উপস্হিত ছিলেন। এসময় প্রায় ৪০০ জনকে চাউল-৩ কেজি, আলু- ২ কেজি, মুড়ি-৫০০ গ্রাম, পিয়াজ- ৫০০ গ্রাম, লবন- ৫০০ গ্রাম বিতরণ করা হয়।