গাজীপুর  প্রতিনিধি: দেশে করোনায় দ্বিতীয় ঢেউয়ে খেটে খাওয়া মানুষ যখন বিপর্যস্ত, তখন লাখো মানুষ হয়ে পড়েছে  কর্মহীন ও অসহায়।  তখনই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবারের ন্যায় এবারেও পাশে দাঁড়িয়েছে হতদরিদ্র কর্মহীন অসহায় পরিবারের পাশে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার সকালে রাজেন্দ্রপুর  অ্যামিউনিশন ডেপোর সামনে সংরক্ষিত এলাকায় হতদরিদ্র ১১৫ পরিবারের নিকট এক সাপ্তাহের  খাদ্যসামগ্রী তুলে দেন কর্মকর্তারা

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল  চাল,  ডাল   চিনি, সয়াবিন তেল,  লবণ,  আলু,  পেঁয়াজ, সেমাই ও গুড়ো দুধ।ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লে. কর্নেল ওমর রাব্বান, লেফটেন্যান্ট রবিউল ইসলাম, লেফটেন্যান্ট জান্নাত ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন উর রশিদসহ একাধিক সেনা সদস্য।