পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে পেশাদার পাখি শিকারির কাছ থেকে ১৮ ঘুঘু ও ২টি ডাহুক উদ্ধার করা হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
শনিবার দুপুরে পটুয়াখালী বন বিভাগের ডিএফও আমিনুল ইসলাম পাখিগুলো অবমুক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন ও রেঞ্জ কর্মকর্তা প্রণব দাস এবং এনিমেল লাভার অফ পটুয়াখালীর সভাপতি নওসিন আফরোজ, সদস্য নাঈম ও আসাদুল্লাহ হাসান মুসা।
জেলা বন কর্মকর্তা জানান, শুক্রবার বিকালে লাউকাঠি এলাকায় পেশাদার পাখি শিকারি হানিফ হাওলাদার ও শুলতান ফকির বেশকিছু বন্যপাখি শিকার করে তাদের বাসায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে এনিমল লাভার অফ পটুয়াখালীর সংগঠকের সহায়তায় বনবিভাগ উদ্ধার করে। পরবর্তীতে তারা আর পাখি শিকার করবে না- এই মর্মে মুচলেকা দেয়।