ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচল করায়, অর্ধশত দূরপাল্লার বাস আটক করেছে গাজীপুর হাইওয়ে পুলিশ। একই সাথে ৩০ থেকে ৩৫টি মামলা হয়েছে।

এদিকে করোনা সংক্রমণের ঝুঁকি আর দুর্ভোগ সঙ্গী করে এবার ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এতে চাপ বেড়েছে, মহাসড়ক ও ফেরিঘাটে।

দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, এ রুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। বাংলাবাজার শিমুলিয়া নৌরুট দিয়ে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ।সকাল থেকে লোকাল বাস, মিনি ট্রাক, মাইক্রোবাস, মোটর সাইকেলসহ নানা যানবাহনে ঢাকায় ফিরছে মানুষ।