রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ মে) আনুমানিক রাত ১১:৩০ মিনিট এর দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে চুন্নু হাওলাদারের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী এনায়েত খাঁন জানান, মঙ্গলবার রাতে চুন্নু হাওলাদারের ঘরে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে চাঁন মিয়া (৪৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে আহতবস্থায় শেরে-ই-বাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিসিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। ঘরে থাকা

ফ্রিজ ও মূল্যবান মালামাল পুড়ে যায় । তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এলাকাবাসীর অভিযোগ বাকেরগঞ্জ থেকে খয়রাবাদ যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস না আসতে পারায়  অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারগুলো।