ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতির কার্যকরী পরিষদের ২০২১-২০২৪ মেয়াদের নির্বাচন ২৯ মে ২০২১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জের কৃতি সন্তান ও সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা বাকেরগঞ্জের কৃতি সন্তান মোজাম্মেল হোসেন মোহন।
বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতি’র নির্বাচনে সভাপতি হিসেবে মোট ৬ জন অংশগ্রহণ করেন। মোট ৫৭৬ জন ভোটারের ভিতরে ৩৯৮ জন ভোটার ভোট দেন। সভাপতি হিসেবে মোজাম্মেল হোসেন মোহন ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়াও বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, শেখ শাহ আলম।