বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় যৌতুকের দেড় লাখ টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন স্বামী। এ ঘটনায় শফিকুল সরদারকে সোমবার (৩১ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহত পূর্ণিমা আক্তার মীমকে রবিবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শফিকুল উপজেলার সাহাজিরা গ্রামের মৃত ফজলু সরদারের ছেলে। পূর্ণিমা গোবর্ধন গ্রামের সৈয়দ মনিরুজ্জামান কাঞ্চনের মেয়ে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র দেওয়া হয়।