পলাশ তালুকদার, গৌরনদী।।পরিষ্কার পরিছন্নতা যেমন, ঈমানের অঙ্গ, নিজ থেকে ভেবে দেখো, করো তার সঙ্গ।
“আমাদের গ্রাম আমরাই রাখবো পরিষ্কার-পরিচ্ছন্ন “এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া চেঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে সম্পন্ন হল চেংঙ্গুটিয়া বাজারসহ তার আশপাশ পরিচ্ছন্নতা অভিযান।

আজ সকাল ১০ ঘটিকার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন চেংঙ্গুটিয়া কৃতিসন্তান ও আগৈলঝাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, এ সময় উপস্থিত ছিলেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ ,এম মানিক হাসান, রাজিহার ইউনিয়নের যুবলীগের সভাপতি জাকির হোসেন তালুকদার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান চঞ্চল, সৈয়দ আজাদ মাসুম, মিরাজ তালুকদার।

বিডি ক্লিন গৌরনদী উপজেলা সমন্বয়ক পলাশ তালুকদার ও তার সহযোদ্ধা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় ও শুভেচ্ছা প্রদান করেন।

আজকের কার্যক্রম সমন্বয় করেন সৈয়দ মাজারুল ইসলাম রুবেল।

আমাদের গ্রাম আমরাই রাখবো পরিষ্কার-পরিচ্ছন্ন এই অভিব্যক্তি ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।