অনলাইন ডেস্ক:: বগুড়ায় ৪১টি চোরাই মোবাইলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের রেলওয়ে হর্কাস মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া উত্তর চেলোপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৮), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মোখছেদুর রহমান ওরফে মিনার (২৯), জহুরুলপাড়া (কসাইপট্রি) এলাকার দুলাল মন্ডলের ছেলে রায়হান মন্ডল (২৩) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাদুলিইয়া এলাকার ইদ্রিস শেখের ছেলে রফিকুজ্জামান (৩৫)। তবে রফিকুজ্জামান জহুরুলপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪১টি চোরাই মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোখলেছুর রহমান এবং রায়হান মন্ডল বগুড়া সদর ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চারটি ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।