নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের গৌরনদী উপজেলার ৬ নং বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ হোচেন বেপারী এলাকাবাসীর সহযোগিতা মোরগ মার্কায় ভোট ও সমর্থন চেয়েছেন। তিনি জনগণের পছন্দের প্রার্থী বলে জানা গেছে।

দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের জানান, মেম্বার প্রার্থী মোঃ হোচেন বেপারী একজন সৎ ও লোভহীন মানুষ। দীর্ঘদিন থেকে তাকে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই দেখা যায়।

স্থানীয়রা আরো বলেন, তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ২১শে জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবক মোঃ হোচেন বেপারী কে মেম্বার হিসেবে দেখতে চাই।

এদিকে ৫ নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোঃ হোচেন বেপারী বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ৫ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো এবং ৫নং ওয়ার্ডকে বাটাজোর ইউনিয়নের মধ্যে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।