পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় হরিণের চামড়া ও ২৪ কেজি মাংসসহ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে পাথরঘাটার কোস্টগার্ড। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিনঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি হরিণের চামড়া, ২৪ কেজি হরিণের মাংসসহ ১৫০ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি