বরিশালের উজিরপুরে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পাঁচ ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। ২১ জুন সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাঁচ ইউপির সব কটিতে নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহীন হাওলাদার, জল্লা ইউপিতে বেবী রানী দাস ও ওটরা ইউপিতে এম এ খালেক রাঢ়ী, বড়াকোঠা ইউপিতে অ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধা নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী ডা. হালিম নির্বাচিত হয়েছেন।