নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চারটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ও দুটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ১ নম্বর গুলিশাখালী ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মনি (আ. লীগ), ২ নম্বর কুকুয়া ইউনিয়নে বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার (আ. লীগ), ৩ নম্বর আঠারোগাছিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম রিপন (স্বতন্ত্র), ৪ নম্বর হলদিয়া ইউনিয়নে মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক (স্বতন্ত্র), ৫ নম্বর চাওড়া ইউনিয়নে মো. আখতারুজ্জামান বাদল খান (আ. লীগ) এবং ৭ নম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালা (আ. লীগ)।