রিপোর্ট অলিউল্লাহ: কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এস. এম কাইউম খান লাঙ্গল প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী এস. এম কাইউম খান লাঙ্গল প্রতীকে ৬ হাজার ৮৬৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার হায়াদার নৌকা প্রতীক নিয়ে ৪  হাজার ছয়শত ৩ ভোট পেয়েছেন।

গতকাল ২১শে জুন সকাল থেকে বিকাল পর্যন্ত নয়টি ভোট কেন্দ্রে একটানা বিরতীহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নজিরবিহীন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোটাররা সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও ভোটারদের সম্মুখে এস এম কাইউম খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলার বাহিনী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান, বিজয়ী প্রার্থী এস এম কাইউম খান।