অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে লকডাইন ঘোষণা করেছে সরকার। চলমান লকডাউনে সবকিছু বন্ধ আছে। তবে পাবনার চাটমোহর হাটে ঘটেছে ব্যাতিক্রম ঘটনা। রাতে মাইকিং করে বিশাল পশুহাট বসানো হয়েছে উপজেলায়।
জানা গেছে, উপজেলার সর্ব বৃহৎ পশুহাট হচ্ছে রেলবাজার (অমৃতকুন্ডা) হাট। সপ্তাহের প্রতি রবিবার সকাল থেকে রাত পর্যন্ত চলে এই হাটে চলে পশু কেনাবেচা। চলমান লকডাউনে গ্রামের মানুষ হাটে আসার ব্যাপারে দ্বিধায় ছিল। তাই শনিবার রাতে হাট কমিটির আহ্বানে মাইকিং করায় মানুষের মনের ভয় করে।
সকালে পশুহাটে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে এই হাটে হাজারো মানুষের সমাগম হয়েছে। হাটে আগত অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। নির্ভয়ে চলছে পশু বেচাকেনা। মাইকিং করে হাট বসানোর ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, হাটে লোক আসার জন্য হাট কমিটি কেন মাইকিং করল বিষয়টি আমার বোধগোম্য নয়। হাট তো আর বন্ধ করা হয়নি। লোক সমাগমে বিধি-নিষেধ আছে। মাইকিংয়ের বিষয়ে অবশ্যই আমি হাট কমিটির কাছে জবাব চাইব।