নিজস্ব প্রতিবেদক, পাথরঘাটা: বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জেলে যান শাহিন মুন্সি (২১)। তিন মাস হাজতবাসের পর শাহিন জামিনে বেরিয়ে বিয়ে করেন সেই সুমাইয়াকে।
সাত মাসের দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। কথা কাটাকাটির জেরে একদিন স্ত্রী সুমাইয়া ও নয় মাসের সন্তানকে হত্যা করে মাটিচাপা দিয়ে পালিয়ে যান শাহিন মুন্সি। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের
ধারাবাহিকতায় স্বল্পতম সময়ে পলাতক শাহিন মুন্সিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার শাহিন মুন্সি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী-সন্তানকে হত্যা করে মাটি চাপা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।