নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
পুলিশ জানায়, সকালে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশার উপর পড়লে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আহত আরও ২ জনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।