আপটেড নিউজ ডেস্ক: জনগণের সেবামূলক প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। করোনার বাধা মোকাবেলা করে যারা কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সব পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হয়েছে সরকার।