লালমোহন (ভোলা) সংবাদদাতা: ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মতিন ফারুক (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।বুধবার দুপুরে লালমোহন পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক মিয়ার ছেলে ও লালমোহন বাজারের বাটা সু-এর মালিক।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ওই ব্যক্তি রিকশা থেকে নামছিলেন, এমন সময় পিছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গেলেও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।