গাজীপুর প্রতিনিধি
সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো: সাব্বির নামে এক কিশোর নিহত হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট থানার কাইলানিকান্ধা গ্রামের আ.রহিমের ছেলে নিহত সাব্বির। সদর উপজেলার বানিয়ারচালা জলপাইতলা এলাকার স্থানীয় রোমানের বাড়িতে বাবা-মা সঙ্গে সে ভাড়া বাসায় বসবাস করত।
গত বুধবার সকালে ঈদের নামাজ শেষে সাব্বির মহাসড়কের পাশের দোকান থেকে বাজি কেনে। একটা বাজিতে আগুন ধরিয়ে দৌড়ে মহাসড়কের উপর চলে যায় সে। এ সময় ঢাকাগামী দ্রুত গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সাব্বির সাথে সাথে ঘটনাস্থলেই নিহত হয়।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, নিহত কিশোরের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।