নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মাটি ভরাটে ব্যার্থ হয়ে এবার বিধবা পারভীন জামানের স্বামীর সম্পত্তি দখলে নিতে জমির সাইনবোর্ড ও খুঁটি ভাংচুর করেছে খলিল উল্লাহ,হাবিজ উল্লাহ ও রফিকুল্লাহ গং। রোববার দুপুরে থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খলিল উল্লাহ বাহিনীর দোর্দন্ড প্রতাপে বর্তমানে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছে বিধবা পারভীন জামানের পরিবার। ভুক্তভোগী প্রশাসনের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকদেরকে জানান, বিগত আমার চাচা নিঃসন্তান শ্বশুর চান মিয়া তার ৪৫বছর আগে তার স্থাবর-অস্থাবার সম্পত্তি আমার স্বামী মোঃ কামরুজ্জামানের নামে দলিল করে লিখে দেন। সেই থেকে আমরা ভোগদখল করে আসছি। সেই থেকে উল্লেখিত  খলিল উল্লাহ,হাবিজ উল্লাহ ও রফিকুল্লাহ গং নানাভাবে ওই সম্পত্তি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। অদ্যাবধি তারা লোকবল নিয়ে জোরপূর্বক ড্রেজার দিয়ে বালু ভরাট করেও জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় বিগত ২০২০সালের ২ ফেব্রুয়ারী বন্দর থানায় সাধারণ ডায়েরী করা হলে বন্দর থানার ওসি তদন্ত শওকত হোসেন সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে আদালতে আমাদের পক্ষে প্রতিবেদন প্রেরণ করেন। এরপরও বিবাদীদের ষড়যন্ত্র অব্যাহত ছিল। এর ধারবাহিকতায় রোববার বেলা ১২টায় প্রকাশ্যে আমাদের সম্পত্তির উপরে থাকা খুঁটি ও সাইনবোর্ড ভাংচুর করে। এ ব্যাপারে আমরা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।