নিজিস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর অভিভাবক পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম হাওলাদারের (অবঃ মাস্টার ওয়ারেন্ট অফিসার) সভাপতিত্বে এবং কো-চেয়ারম্যান জনাব এইচ এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় ১৩ আগস্ট ২০২১ খ্রিঃ রাত ৮:৩০ ঘটিকার সময়ে সংগঠনের যাত্রাবাড়ীস্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অভিভাবক পরিষদের ০৮ জন সদস্য উপস্থিত হন এবং ০৩ জন সদস্য মুঠোফোনের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেন।

বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) চলমান থাকায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে দীর্ঘদিন যাবত সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় “গর্বের বাকেরগঞ্জ” এর অভিভাবক পরিষদের আজকের সভার মাধ্যমে গঠনতন্ত্রের ধারা-১৫ এবং ১৮ (ক) মোতাবেক সংগঠনের সমস্ত কমিটি বিলুপ্ত করেছে।

“গর্বের বাকেরগঞ্জ” এর অভিভাবক পরিষদ সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক আগামী ০৪ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি (আংশিক) ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।