অনলাইন ডেস্ক:: কক্সবাজারের রামুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বন্য মা হাতিকে হত্যার পর টুকরো করে মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নজির আহমদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বন বিভাগের (দক্ষিণ বিভাগীয়) কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি বলেন, সোমবার রাতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিটের বনাঞ্চলের পাশে ধানক্ষেতে চলে আসে একটি মা বন্য হাতি। স্থানীয় বাসিন্দা নজির আহমদ ও তার ছেলেসহ ১০-১২ জন ব্যক্তি আগে থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিটের ফাঁদে বসিয়ে রাখে।বন্য হাতিকে হত্যার পর টুকরো করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে
কক্সবাজারের রামুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বন্য মা হাতিকে হত্যার পর টুকরো করে মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নজির আহমদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
