আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ৭টি ইউনিয়নের কর্মরত ৬৯ জন গ্রামপুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মো. কাওসার হোসেনের সভাপতিত্বে আয়োজিত গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান তনু, বড়বগী ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মুন্সী, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বাদশা তালুকদার, কড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মাস্টার, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ ফরাজী, উপজেলা প্রকৌশলী আহম্মেদ আলী, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।