রিপোর্টার শামীম মীর।।  মাদারীপুরের কালকিনিতে জমির বায়নার টাকা ফেরত চাওয়ায় লাঠির আঘাতে ফালান বেপারী (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ফালান বেপারী উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের দলিল উদ্দিন বেপারীর ছেলে।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত ফালান বেপারী তার ভাই কালাম বেপারীর ২শতাংশ জমি ক্রয় করার জন্য ১৫ হাজার টাকা বায়না দেয়। কিন্তু পরে সেই জমি বিক্রিতে অস্বীকৃতি জানায় ভাতিজা রাজিব বেপারী। আজ বৃহস্পতিবার সকলে ফালান বেপারী জমি বায়নার টাকা ফেরত চাইলে রাজিব বেপারীর নেতৃত্বে কালাম বেপারী, তানহা, কাজল, সাহেদ বেপারী, ইয়াসমিন (দেশীয় অস্ত্র) রড,কাঠের রুয়া দিয়ে হামলা চালায়। এসময়ে ভাতিজা রাজিবের লাঠির আঘাতে ফালান বেপারীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। এছাড়া রেহানা(৫৫), শামীম বেপারী(৩০), মাছুদ বেপারী(২৮), রাজিব(২৫), পলি বেগম(২৭), ইয়াসমিন(১৭) আহত হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন।

নিহতের ছেলে সজিব বেপারী কোন্না জরিত কন্ঠে বলেন, আমার বাবা সকালে জমি কেনার টাকা ফেরত চাইতে গেলে মাদক ব্যাবসায়ী রাজিব ও তার ঘরের লোকজন আমার বাবাকে কাঠের রুয়া দিয়া পিটাইয়া মাইরা ফালাইছে। আমি আমার বাবাকে হত্যার সঠিক বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কালাম ব্যাপারীকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।