অনলাইন ডেস্ক:: যশোরের চালকিডাঙ্গা থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। রবিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-৬ এর প্রধান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আটকদের থেকে জিহাদি বই, ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন- আব্দুল্লাহ আল গালিব, জাফর আহমেদ শিমুল, মোহাম্মদ শেখ ও নাজির হোসেন।ব্রিফিংয়ে র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জনকে আটকের পাশাপাশি জিহাদি বই, ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৬ এর সিনিয়র সহকারী পরিচলক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. বজলুর রশীদ।