পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিকুল ইসলাম তানিম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। নিহত তারিকুল ইসলাম তানিম বরিশাল শহরের ১৩নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে।