আপডেট নিউজ,গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে একটি জুয়েলারির স্বর্ণ ও রূপা লুটের ঘটনায় ৭জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও ঢাকা মহানগীর শাহবাগ ও পল্টন থানা এলাকায় থকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলেন, ঝালকাঠির আসাদুজ্জামান পলাশ (৪০), পিরোজপুরের অলিউর রহমান (৪০), বরিশালের আঃ হাকিম (৪০) ও , কামরুল ইসলাম (৩৬), ঢাকার যাত্রাবাড়ির রিপন আহাম্মেদ ও রবিন (৪০), পটুয়াখালির মহোন চৌকিদার (৫২), ও লক্ষীপুরের বাচ্চু মিয়া (৪৫)। তাদের কাছ থেকে ডিবির জ্যাকেট, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ, লুটে ব্যবহৃত মাইক্রোবাস এবং ৩ ভরি স্বর্ণ ও ১১ ভরি রূপা উদ্ধার করা হয়।
মহানগর ডিবি পুলিশের উপকমিশনার মো. নূরে আলম জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে টঙ্গীর গাজীপুরার কাজীবাড়ী সড়কে ওই রিয়ামনি জুয়েলার্সের কর্মচারী আমির হোসেন (২২) প্রতিষ্ঠানের মালিকের মামাত ভাই আবু কালাম আজাদ (১৪) জুয়েলার্স থেকে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের প্রায় সাড়ে ১৪ ভরি স্বর্ণালংকার এবং ১০৭ ভরি রূপার অলংকার নিয়ে কাজী বাড়ির বাসায় ফিরছিল। কাজীবাড়ী মডেল স্কুলের সামনে পৌছাঁলে ডিবি পুলিশের জ্যাকেট পড়া ০৬/০৭ জন লোক একটি মাইক্রোবাস নিয়ে এসে তাদের গতিরোধ করে।
সঙ্গে অবৈধ স্বর্ণ রয়েছে বলে তাদের দুইজনকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে বেদম মারধর করে। পরে স্বর্ণালংকর রেখে তাদের নগরীর কোনাবাড়ী থানার পাশের মৌচাক এলাকায় ফেলে চলে যায়। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় মামলা করেন জুয়েলার্স মালিক মো. ইয়াসিন (৩০)।