নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর মাসব্যাপী (১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর) সদস্য ফরম সংগ্রহ শুরু! আজ ১ অক্টোবর সন্ধ্যা ৭ ঘটিকায় সংগঠনের যাত্রাবাড়ীস্থ কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার যৌথভাবে উদ্বোধন করেছেন।
এসময়ে আর-ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আঃ মালেক হাওলাদার, দপ্তর ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এইচ এম দুলাল, ক্রীড়া ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব খান সহ সংগঠনে বিভিন্ন পর্যায়ের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য “গর্বের বাকেরগঞ্জ” এ বাকেরগঞ্জ উপজেলার স্থায়ী নাগরিক সদস্য হতে পারবেন। তবে কোনভাবেই রাজনৈতিক বা বেআইনী বা দেশে প্রচলিত আইন বিরোধী কর্মকাণ্ডে “গর্বের বাকেরগঞ্জ” সামাজিক সংগঠন কে জড়িত করা যাবে না। “গর্বের বাকেরগঞ্জ” এ যে কোন অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
“গর্বের বাকেরগঞ্জ” এর অফিশিয়াল আইডি, গ্রুপ এবং পেজে আগামীকাল ২ অক্টোবর রোজ শনিবার সদস্য ফরম প্রকাশ করা হবে। এছাড়াও কেউ চাইলে সরাসরি অফিসে উপস্থিত হয়েও সদস্য হওয়ার আবেদন করতে পারবেন।