নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বাকী আছে আরও কয়েক মাস। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম।
জনপ্রিয়তার শীর্ষে থাকা বামরাইল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ইউসুফ হাওলাদার এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।
গত ৩০ সেপ্টেম্বর দৈনিক আজকের পরিবর্তন ও কয়েকটি পত্রিকায় উজিরপুরে অনুপ্রবেশ কারী এখন বড় আওয়ামীলীগ নেতা শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন উজিরপুর উপজেলা শাখার আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. ইউসুফ হাওলাদার। প্রকাশিত সংবাদটিকে তিনি উদ্দেশ্য প্রনোদিত আখ্যা দিয়ে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। মুলত আমার জনপ্রিয়তা ও নেতাকর্মীদের আমার প্রতি ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আগামী নির্বাচন উপলক্ষে জনগনের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
অতীত জীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন চেয়ারম্যান ইউসুফ হাওলাদার।
বামরাইল ইউনিয়ন সাধারণ জনগণ বলেন তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকেও এই ইউনিয়নে আবার ও চেয়ারম্যান হিসেবে প্রয়োজন।
৭নং বামরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ হাওলাদার বলেন, আমি শৈশব কাল থেকেই জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করে বেড়ে উঠেছি। ১লা অক্টোবর ২০০১ইং সালে জাতীয় নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী জামায়াত বিএনপি সহিংসতা ও জ্বালাও পোড়াও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে অবস্থান গ্রহন করেছি। আমি ১২-১২-২০০৫ইং সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বামরাইল ইউনিয়ন শাখার সদস্য পদ লাভ করি। আমি ২০০৬ইং সাল পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সময়ে আওয়ামীলীগ কর্তৃক গৃহীত মুক্তির মিছিলে সক্রিয় অংশ গ্রহন করি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ তথা নৌকা মার্কার পক্ষে সক্রিয় অংশ গ্রহন এবং ৫ জানুয়ারি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় অংশ গ্রহন এবং নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী জামায়াত-বিএনপি সহিংসতা জ্বালাও পোড়াও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান গ্রহন সহ বাংলাদেশ আওয়ামীলীগ উজিরপুর উপজেলার আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের সাথে সু-শৃঙ্খল ও শান্তিপূর্ন ভাবে দলীয় সকল কর্মকান্ড সফল ভাবে অংশগ্রহন করেছি।
আমার সাংগঠনিক সামগ্রিক কর্মকান্ডে সন্তষ্ট হয়ে ০৩/১১/২০১৮ইং তারিখে বাংলাদেশ আওয়ামীলীগ উজিরপুর উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য পদ প্রদান করা হয়। আসন্ন ২০২১ইং ইউপি নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী।
২০১৬ইং সালে ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীকে নির্বাচন করায় এলাকার জনগন আমাকে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য পূনরায় আমাকে নমিনেশন দেয়া হতে পারে এটি বুঝতে পেরে একটি পক্ষ আমাকে এবং আমার পরিবারকে জড়িয়ে বিভিন্ন রকমের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করা হচ্ছে। আমি মনে করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং আগামীতেও জনগনের সমর্থন নিয়ে এলাকায় কাজ করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করছি। আমি আমার এলাকার জনগন এবং আমাদের আওয়ামীলীগের নেতকর্মীদের অপ-প্রচার কারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ ইউসুফ হাওলাদার সদ্য সাবেক কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, উজিরপুর উপজেলা শাখা চেয়ারম্যান ৭নং বামরাইল ইউনিয়ন পরিষদ।