অনলাইন ডেস্ক:: দুই দিনের পাহাড়ি ভারী বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি ত্রিপুড়া পল্লীর সেতুর সংযোগ সড়ক ভেঙে গেছে। পাহাড়ি টিলায় ভাঙন দেখা দিয়েছে। পাঁকা সেতুটি রয়েছে ঝুঁকির মধ্যে। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত রঞ্জন দেবর্বমা বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ত্রিপুরা পল্লী হুমকির মুখে রয়েছে। দুটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো সময় বিদ্যুতের খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছন্ন হয়ে যেতে পারে।

তিনি আরো বলেন, এই পল্লীতে ৪০টি পরিবার বসবাস করেন। জরুরি ভাবে সংযোগ সড়কসহ ব্রিজটি মেরামত করা না হলে পরিবারের লোকগুলো ঘরবন্দি হয়ে পড়বে।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, জরুরি ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের ঊর্ধতন কতৃপক্ষকে বলা হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমি আপনার মাধ্যমে বিষটি এইমাত্র জানলাম। জরুরি ভাবে ব্যবস্থা নিব। সুএ- কালের কণ্ঠ