পিরোজপুর প্রতিনিধি: ধুমধামে চলছে বিয়ের কাজ। বরসহ বর পক্ষও এসে গেছে। এমন সময় বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলেন বর। শুক্রবার দুপুরে এমন ঘটনা ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়।

এই সংবাদ পেয়ে উপজেলার নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হন। তখন বরসহ ছেলে পক্ষ পালিয়ে যায়। পরে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিবাহের সব অনুষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হলে বরপক্ষ পালিয়ে যায়। পরে মেয়েপক্ষকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানাসহ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।