এম সাইফুল ইসলাম রাজুঃ দৈনিক ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এমকে রানা’র দুঃসময়ে তার পাশে দাড়িয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। স্ত্রীর কিডনী বিকল হওয়ায় তাকে ভারতের চেন্নাইতে আপারেশন করার জন্য এমকে রানার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

২৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় সংস্থার বিভাগীয় কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি বীরেন্দ্র নাথ সমদ্দার, সদস্য সচিব কাজী আল মামুন, জেলা সভাপতি ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ সচিব এম.আর প্রিন্স, কেন্দ্রীয় প্রশিক্ষণ সচিব ও জেলার নির্বাহী সদস্য মোঃ মামুন-অর-রশিদ, জেলা সেক্রেটারী আরিফুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মফিজুল ইসলাম মিলন, মোঃ মামুন, হাবিবুর রহমান প্রমুখ।

সাংবাদিক এমকে রানা বলেন, আমার প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার এই ভালবাসা চির স্মরণীয় হয়ে থাকবে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার স্ত্রীর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মামুন-অর-রশিদ।