রিপোর্ট অলিউল্লাহ: দারুস সালাম থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সাইফুলের এর মা মনোয়ারা বেগম আর নেই।
আজ (সোমবার) ভোর ৮:৩০ মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন) তিনি রক্ত শুন্যতা কষ্টে ভুগছেন। এসআই রফিকুল ইসলাম সাইফুলের বাবার নাম খালেক শিকদার ২০১০ সালে তিনি মারা গেছেন।
মনোয়ারা বেগম এর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরিশাল বাকেরগঞ্জ থানার খয়রাবাদ গ্রামে আগামীকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।