রিয়াজ শরীফ :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর ওঠান বৈঠকে সাধারণ ভোটারদের উপস্থিতি গনজোয়ারে পরিনত হয়েছে। নির্বাচনে দিন যতই ঘনিয়ে আসছে নৌকা প্রার্থীর জয়কার বৃদ্ধি পাচ্ছে। গতকাল বিকেল ০৪ টায় বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও পৌরসভার সফল মেয়র লোকমান হোসেন ডাকুয়া, যুগ্ন সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, অমল চন্দ্র দাস শিবু, প্রচার সম্পাদক নিয়ামত আবদুল্লাহ পলাশ, ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জান খোকন, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, কলসকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্না তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক মাসুদ খান রানা, সহ দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং দলবল নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি দেখে উপজেলার নেতৃবৃন্দ মুগ্ধ হয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি  বীরমক্তিযোদ্ধা  অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস বলেছেন, বর্তমান মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে সরকার গঠন করায় দেশে আজ শহরের ন্যায়  প্রত্যন্ত অঞ্চলেও সমানতালে উন্নয়ন হচ্ছে।

 

উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরাে শক্তিশালী করে বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ পরিষদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ের বিকল্প নেই। ভোটারদের উদ্দেশ্য করে বক্তব্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর এবং দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হানিফ তালুকদার কে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করতে আহবান জানান। উপজেলার নেতারা বক্তব্যের মাধ্যমে সাধারণ ভোটারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেছেন এবং তারিই ধারাবাহিকতায় দূর্গাপাশা ইউনিয়নে বর্তমান সরকারের উন্নয়ন মূলক চলমান কাজের কথা বিবেচনা করে আগামী ২৬ তারিখ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হানিফ তালুকদারের নৌকা মার্কায় ভোট দিতে জোর দাবি জানাচ্ছে। এ সময় দূর্গাপাশা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী হানিফ তালুকদার সকল ভোটারদের উদ্দেশ্য করে ওয়াদা করে বলেন তাকে যদি ২৬ তারিখ নির্বাচনে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে তাহলে দূর্গাপাশা ইউনিয়ন কে বাকেরগঞ্জ উপজেলার মধ্যে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে দূর্গাপাশা ইউনিয়নের সাধারণ জনগণকে উপহার দিবেন বলে আশা রাখেন