বরিশাল অফিস: ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে মেডিক্যাল টিমের ৭ সদস্য আজ শনিবার সকালে বরিশালে পৌঁছে কাজ শুরু করেছেন। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

তিনি জানান, ওই ৭ চিকিৎসক শুক্রবার রাতেই বরিশালে এসে পৌঁছান। কিছু অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষে রাতেই রোগীদের সেবা প্রদান কার্যক্রমও শুরু করেন।

চিকিৎসকরা হলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডাঃ নুরুল আলম, ডা. মাসরুর উর রহমান, রেজিস্ট্রার ডা. মোরশেদ কামাল, ফেস বি রেসিডেন্ট ডা. মৃদুল কান্তি সরকার, ডা. শাওন বিন রহমান। এছাড়াও রয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. আল মোনতাসির বিল্লাহ, ডা. ইসতিয়াক সুলতান।